ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর যুবদলের দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ আছর নগরীর মিশনপাড়ায় মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ দেশের মানুষ কতটা ভালোবেসেছিল, তার প্রমাণ আমরা প্রত্যক্ষ করেছি। তার জানাজা পৃথিবীর বুকে একটি ইতিহাস হয়ে থাকবে। একজন সাধারণ গৃহিণী থেকে সংগ্রামের মধ্য দিয়ে তিনি দেশের নেত্রী ও মহীয়সী নারীতে পরিণত হয়েছেন। জীবনজুড়ে গণতন্ত্রের জন্য আপসহীনভাবে সংগ্রাম করেছেন এবং নিজ জীবন উৎসর্গ করে না ফেরার দেশে চলে গেছেন।”

দোয়ার অনুষ্ঠান সজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাহেদ আহমদের সঞ্চালনায় পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, সদস্য ডা. মজিবুর রহমান, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

এর পাশাপাশি মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্যরা এবং মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর যুবদলের দোয়া

আপডেট সময় ০৩:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬