ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ

বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কদমরসুল এলাকায় আকিজ কোম্পানির সিমেন্ট কারখানাটিতে এ ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ।

আহতরা হলেন: বরিশালের মো. হান্নান (৪৫), মো. মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), মো. রাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬), ফেরদাউস (৩৫)।

অপর আরেকজনের নাম জানা যায়নি।

ওসি বলেন, “সন্ধ্যা আনুমানিক পৌনে ছয়টার দিকে কারখানাটির বয়লার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীরও ভেঙে যায়।”

এ ঘটনায় বয়লার কক্ষে কর্মরত আটজন শ্রমিকের শরীরের ‘সামান্য কিছু’ অংশ পুড়ে যায় এবং তাদের শরীর কাঁচের আঘাত লাগে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

“তবে, তারা আউট অব ডেঞ্জার”, যোগ করেন গোলাম মুক্তার।

রাত দশটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “আকিজ সিমেন্ট ফ্যাক্টরির আটজন দগ্ধকে কিছুক্ষণ আগে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের দগ্ধের পরিমাণ এখনো নিরূপন করা হয়নি।”

নাম প্রকাশে অনিচ্ছুক আকিজ সিমেন্ট ফ্যাক্টরির এক কর্মকর্তা মুঠোফোনে বলেন, “ঘটনাটি সন্ধ্যার দিকে ঘটে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আহতরা হাসপাতালে আছেন। তবে, তারা সকলেই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন

বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক

আপডেট সময় ০২:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬