ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

খোকার মার্কেটের জন্য রাস্তার কাজ বাতিল হয়েছিল: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পুরা মার্কেট, চৌরাস্তার বাজার- সব সরকারি জায়গা। খাইবো, কিন্তু জনগণের ক্ষতি কইরা, চলাচলের অসুবিধা বাধা সৃষ্টি কইরা না। নবীগঞ্জ থেকে তালতলা পর্যন্ত রাস্তাটা ৬০ ফিট হওয়ার জন্য পাশ হইছিল। খোকা সাহেবের মার্কেট মাঝে পরে দেইখা বাতিল করসে।

সোমবার (২ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।

এমপি মান্নান বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে দেশের সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা তাঁর প্রতিনিধি হিসেবে জনগণের সেবক হয়ে সংসদে শপথ নিয়েছি। তাই সোনারগাঁয়ের মাটিতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানরা সোনারগাঁয়ের মাদক কারবারি ও দখলদারদের তালিকা তৈরি করে প্রশাসনের দিবেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের যদি প্রয়োজনীয় সেবা দিতে না পারি, তাহলে আমি কেমন এমপি? সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এটাই আমার প্রথম আইনশৃঙ্খলা সভা। এই সভায় যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি এবং জনস্বার্থে যেসব কর্মপরিকল্পনা হাতে নিয়েছি, সেগুলোর বাস্তবায়ন চাই। পরবর্তী সভায় আমরা যেন তার দৃশ্যমান ফলাফল পাই এ প্রত্যাশা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে রাখছি।”

সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

খোকার মার্কেটের জন্য রাস্তার কাজ বাতিল হয়েছিল: এমপি মান্নান

আপডেট সময় ০৯:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬