ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

১২ কেজি গাঁজাসহ নারী আটক, পালিয়েছেন আরেকজন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় এক পুরুষ আসামি কৌশলে পালিয়ে যায়।

সোমবার (২ মার্চ) রাত আনুমানিক সোয়া একটার দিকে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ অভিযান চলে।

অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন।

এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মুড়াপাড়া বাজার এলাকার একটি সিনেমা হলের পেছনে জহুরার বাড়ির ভাড়াটিয়া পলাতক আসামি শফিকুল ইসলামের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় সানজিদা (৪৫) নামে এক নারীকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

আটক সানজিদা মুড়াপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী মৃত ওসমান গনি। অভিযানে শফিকুল ইসলাম (৪৮) নামে এক পুরুষ আসামি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

১২ কেজি গাঁজাসহ নারী আটক, পালিয়েছেন আরেকজন

আপডেট সময় ০৯:৩৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬