ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

এখন নারায়ণগঞ্জের জন্য কাজ করার সময়: জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, যে সকল আলোচনা ও পরামর্শ এসেছে, তা স্বতঃস্ফুর্তভাবে গ্রহণযোগ্য। এখন নারায়ণগঞ্জের জন্য কাজ করার সময় এসেছে।

রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, যানচলাচলের বিভিন্ন সমস্যা নিয়ে নাসিক প্রশাসক আগেই আলোচনা করেছেন। ঈদের পরে একটি আলাদা সভার মাধ্যমে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং সংসদ সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করা হবে। রমজান মাসে ম্যাজিস্ট্রেট অভিযান অব্যাহত থাকবে।

নিরাপত্তা বিষয়ে জেলা প্রশাসক বলেন, ঈদের সময়ে বাড়ি-বাড়ি ফাঁকা থাকে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। ট্রাফিক ম্যানেজমেন্ট ও অন্যান্য সমস্যার বিষয়ে সংসদ সদস্যদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে তিনি বলেন, বন্দরে ইতিমধ্যে ৮টি জাহাজ এসেছে, আরও কিছু আসছে। যদিও সামান্য ঘাটতি থাকতে পারে, তবুও চাপ নেই। সরকার রোটেশন ব্যবস্থার মাধ্যমে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করছে। তিনি সকলকে জ্বালানি সাশ্রয় বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, র‍্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম।

এছাড়া সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মাইনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ এবং বিকেএমইএ-এর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

এখন নারায়ণগঞ্জের জন্য কাজ করার সময়: জেলা প্রশাসক

আপডেট সময় ১১:৪৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬