ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন মালিক নিহত, ছেলে ও মিস্ত্রি আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভবনের ছাদে স্টেইনলেস স্টিলের পাইপ বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরফান মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ও অপর এক মিস্ত্রি আহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ব্যবসায়ী মজিবর রহমানের বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরফান মোল্লা গোলাকান্দাইল এলাকার মৃত আফতাব মোল্লার ছেলে। আহতরা হলেন তার ছেলে লিয়ন মোল্লা (৩৫) এবং একই কাজে নিয়োজিত মিস্ত্রি সাদিকুর রহমান (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরফান মোল্লা তার নির্মাণাধীন ভবনের চারতলার ছাদে স্টেইনলেস স্টিল পাইপ বসাচ্ছিলেন। কাজের সময় লম্বা পাইপটি পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ করলে তিনি তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

এ সময় পাশে থাকা তার ছেলে লিয়ন মোল্লা ও মিস্ত্রি সাদিকুরও বিদ্যুতের আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন মালিক নিহত, ছেলে ও মিস্ত্রি আহত

আপডেট সময় ১২:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬