ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শহরে মারধরের শিকার রেলওয়ে পুলিশের এসআই-কনস্টেবল

নারায়ণগঞ্জ শহরে মারধরের শিকার হয়েছেন ইউনিফর্ম পরা রেলওয়ে পুলিশের (জিআরপি) এক উপপরিদর্শক (এসআই) ও সঙ্গে থাকা আরেক কনস্টেবল। মারধর করা ব্যক্তিদের অভিযোগ, তাদের মধ্যে দু’জনকে মাদক-সংশ্লিষ্টতার ‘মিথ্যা অভিযোগে’ গাড়িতে তোলার চেষ্টা করেছিলেন ওই পুলিশ সদস্যরা।

তবে, থানা পুলিশ বলছে, জিআরপি পুলিশ নিয়মিত টহলের সময় দু’জনকে গাঁজাসহ আটক করলে অন্য সহযোগীরা হামলা চালিয়েছে।

রোববার (১৪ মার্চ) বিকেল পাঁচটার দিকে শহরের উকিলপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের পাশে মারধরের এই ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

মারধরের শিকার এসআই মিজানুর রহমান ও কনস্টেবল মো. আরিফ নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত বলে জানান ওসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরা ওই এসআই এবং টি-শার্ট পরা কনস্টেবলকে মারধর করছেন কয়েকজন যুবক।

ভিডিওতে নিজেকে হোসিয়ারি কারখানার কর্মী পরিচয় দিয়ে রমজান নামে এক যুবক বলেন, তাকে এবং তার আরেক পরিচিত আরেক ব্যক্তিকে রাস্তায় আটকে তল্লাশি করতে থাকেন ওই পুলিশ সদস্য ও তার সোর্স (ইনফরমার)।

“আমাদের কাছে কিছু পাই নাই, কিন্তু হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে তুলতে চেয়েছিল। তখন স্থানীয় থান কাপড়ের দোকানের কয়েকজন আমাকের ঠেকিয়ে রাখে”, বলেন ওই যুবক।

তারা দু’জন ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন বলেও দাবি করতে শোনা যায় ওই ভিডিওতে।

এদিকে, আহত পুলিশ কর্মকর্তা মিজান ও অপর কনস্টেবল নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুল মান্নান।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “রেললাইনে নিয়মিত টহলে ছিলেন রেল পুলিশের ওই কর্মকর্তা ও কনস্টেবল। তখন গাঁজাসহ দু’জনকে আটক করে নিয়ে যাবার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই পুলিশ সদস্যদের বেধরক মারধর করেন।”

“জিআরপি পুলিশের কাছে অস্ত্র থাকে না। ফলে তারা এ বিষয়ে কোনো রেসিস্ট করতে পারেনি।”

বিষয়টি নিয়ে থানা পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা তারেক।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শহরে মারধরের শিকার রেলওয়ে পুলিশের এসআই-কনস্টেবল

আপডেট সময় ১১:৫১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬