ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় সুলতানা (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে আড়াইহাজার-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতানা (২৪), আড়াইহাজার উপজেলার হাটখোলা এলাকার বাসিন্দা দুলালের মেয়ে। দুর্ঘটনার সময় তিনি মদনপুর থেকে অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে যানটি রাস্তার পাশে উল্টে গেলে সুলতানা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে তালতলা মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঢাকা মেডিকেলে নেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

আপডেট সময় ০২:১৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬