ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার বিকালে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। টঙ্গীবাড়ী প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে।

বক্তারা বলেন, দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মঈনুদ্দিন সুমন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাইদ সৌরভের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা অভিযোগ করেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ গ্রহণের সংবাদ প্রকাশ ও এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ হয়ে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরেন বলেই বারবার হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের মিথ্যা মামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি। তারা দ্রুত এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাবেক সভাপতি অ্যাডভোকেট ব. ম শামীম, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কোষাধ্যক্ষ আপন সরদার, সাংবাদিক ফয়সাল হাওলাদার, জাকির হোসেন, জেসমিন সুইটি, শিশির আহমেদসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন

আপডেট সময় ১১:৩২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬