ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে তারাব পৌর মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। ‘২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষাক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। দীর্ঘ সময় ধরে সুস্পষ্ট কোনো ভিশনের অভাব ছিল। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে কাজ করছে।’

তিনি আরও বলেন, উচ্চমাধ্যমিক পাসের পরও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, যা শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে তুলে ধরে। শুধু অবকাঠামো নয়, শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, কারিকুলাম, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ও শিক্ষাদানের সক্ষমতার সমন্বয় নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ড. মো. আবদুস সালাম। তিনি বলেন, করোনা মহামারি ও সাম্প্রতিক সংকটে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়েছে। প্রাথমিক শিক্ষাকে নিরাপদ ও রাজনৈতিক প্রভাবমুক্ত করা জরুরি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান ও সোহানুর রহমান।

সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আপডেট সময় ১১:৪৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬