ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ Logo বন্দরে আদালত অবমাননা করে জমি মাপার নির্দেশ, ওসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন? Logo ফরিদপুরের ভাঙ্গায় মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬ মেগা ফাইনাল

৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম

নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে পুনরায় চালু হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) কার্যক্রম। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। ইতোমধ্যে নতুন ভবনে আইসিইউ ওয়ার্ড স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনাকালে ২০২০ সালে এখানে ১০ শয্যাবিশিষ্ট একটি আইসিইউ ইউনিট চালু করা হয়েছিল। সে সময় ২০ জন বিশেষায়িত চিকিৎসক নিয়োগ এবং প্রশিক্ষিত নার্সদের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হলেও প্রকল্পের মেয়াদ শেষ হলে চিকিৎসকরা ফিরে যান। এরপর থেকেই আইসিইউ কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। তবে জরুরি রোগীদের অক্সিজেন সেবা দিয়ে কোনোভাবে কার্যক্রম চালু রাখা হয়।

এদিকে দীর্ঘদিন ধরে আইসিইউ চালুর দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সরকারের কাছে দাবি জানানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল গণসংহতি আন্দোলনের জেলা নেতারা স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন বলেন, মেডিকেল কলেজ স্থাপন, আইসিইউ পুনরায় চালু এবং হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী জনবল বৃদ্ধির দাবিতে তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি এ বিষয়ে আশ্বাস দেওয়ার পাশাপাশি একই দিন একটি প্রতিনিধি দল পাঠান।

৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার বলেন, মন্ত্রণালয় থেকে আইসিইউ চালুর নির্দেশনা পাওয়া গেছে। নতুন ভবনে আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। অক্সিজেন লাইনসহ সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তবে কয়েকটি যন্ত্রের সার্ভিসিং প্রয়োজন, যা শিগগিরই শুরু হবে।

চিকিৎসক নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, অন্তত ১০ জন চিকিৎসকের চাহিদা জানানো হয়েছে। তবে ৩ থেকে ৪ জন চিকিৎসক পেলেই প্রাথমিকভাবে আইসিইউ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির

৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম

আপডেট সময় ১২:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬