ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

নীরবতা ভাঙলেন প্রভা

নাটকের অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন দূরে আছেন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে। তবে এ সময়টা বসে ছিলেন না এ অভিনেত্রী।

বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন প্রভা। সেখানে ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে মেকআপের ওপর একটি কর্মশালা করেছেন তিনি। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন প্রভা।

কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সার্টিফিকেট। কিন্তু এ বিষয়টি প্রভা এতদিন গোপন রেখেছিলেন। তার ইনস্টাগ্রাম আইডি থেকে বেশ কিছু মেকআপের ভিডিও পোস্ট করা হয়। যা থেকে অনেকেই ধারণা করেন প্রভা হয়তো অভিনয়কে বিদায় জানিয়ে অন্য পেশা বেছে নিয়েছেন।

এ প্রসঙ্গে প্রভাও খোলাসা করেননি কিছুই। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে নীরবতা ভাঙেন প্রভা।

তিনি বলেন, ‘অনেক আগে থেকেই মেকআপের ওপর আমার অন্য রকম ভালোলাগা রয়েছে। কিন্তু সময়ের অভাবে এতদিন শেখা হয়নি। অবশেষে ইচ্ছাটা পূরণ হয়েছে। ভালো একটি জায়গা থেকে শিখতে পেরে নিজের কাছেও বেশ ভালো লাগছে। মূলত ভালোলাগা থেকেই এটি শেখা।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

নীরবতা ভাঙলেন প্রভা

আপডেট সময় ১০:৪৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪