ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ Logo বন্দরে আদালত অবমাননা করে জমি মাপার নির্দেশ, ওসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন? Logo ফরিদপুরের ভাঙ্গায় মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬ মেগা ফাইনাল

বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ বন্দর থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৭ নং ওয়ার্ড মুরাদপুর এলাকার মৃত জমাত আলীর পুত্র জমির দালাল কুদ্দুস তৎকালীন আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে নিজেকে আওয়ামীলীগের লোক দাবী করে এলাকায় প্রভাব বিস্তার করতেন। কেউ তার কথার অবাধ্য হলেই তাকে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে থাকতো বলে এলাকাবাসী নিকট থেকে জানা যায়। তার এই অনৈতিক কাজে কতিপয় পুলিশ প্রশাসনের অসাধু ব্যক্তি সহযোগিতা করে থাকে বলে অনেকের মতামত। বর্তমানে আওয়ামী সরকারের পতন হলেও মুখোশ পাল্টে বিএনপির লোক বনে যায়। তার অত্যাচারে স্থানীয় এলাকার বাসিন্দারা অতিষ্ঠ।

সূত্রে জানা যায় যে, কুদ্দুস একজন কুট কৌশলী এবং ধান্দাবাজ লোক। সে অন্যের ক্ষতি করা ছাড়া ভালো কোনো কাজ করেনি তার এই জীবনে। কুদ্দুস শুধু অন্যের নয় নিজের পরিবারের আত্নীয় স্বজনদেরও ছাড় দেয় নি। পৈতৃক ওয়ারিশ সম্পত্তি থেকে অন্যান্য ওয়ারিশদের বঞ্চিত করার মতো ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। পৈতৃক জমি সে দখল করে রাখায় অন্যান্য ওয়ারিশরা বন্টন চাইলে তাদের প্রতি মারমুখী আচরণ করে থাকে বলেও জানা যায়। শুধু তাই নয় পরিবারের লোকজনকে এ পর্যন্ত বহুবার মিথ্যা ঘটনার নাটক সাজিয়ে মামলা মোকদ্দমা দিয়ে নানা ভাবে হয়রানি করে চলছে বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠে এসেছে।
এলাকায় কেউ জায়গা জমি বিক্রি করতে চাইলে সে টোপফেলে ফন্দি আঁটে কি ভাবে ঝামেলা তৈরি করে টাকা হাতিয়ে নেয়া যায়। স্থানীয় এলাকাবাসীর লোকজন তার এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। তাই এলাকাবাসী ও পরিবারের দাবী দুষ্টু প্রকৃতির এই মামলাবাজ কুদ্দুস ও তার সহযোগীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির

বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী

আপডেট সময় ১২:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬