ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় প্যাটার্ন ফিনিশিং নামের একটি ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (২৬ এপ্রিল) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জের একটি দল এ অভিযান পরিচালনা করে। তিতাস কর্তৃপক্ষ জানায়, সংযোগটি আমজাদ হোসেন মোল্লার নামে হলেও বর্তমানে এটি ভাড়ায় ব্যবহৃত হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেন ডেপুটি জেনারেল ম্যানেজার মঞ্জুর আজিজ মোহন।

তিনি জানান, আরএমএস থেকে গ্যাস চুরির সঙ্গে জড়িতরা এখন সাধারণত দিনের বেলায় কাজ না করে রাতে সক্রিয় থাকে। এ কারণে ভিজিল্যান্স টিম ফজরের নামাজের পর থেকেই অভিযান পরিচালনা শুরু করে।

তিনি বলেন, “অভিযোগের ভিত্তিতে প্যাটার্ন ফিনিশিং কারখানায় গিয়ে দেখা যায়, আরএমএস রুম তালাবদ্ধ। তবে ফাঁক দিয়ে দেখা যায়, মিটারে তিনটি চুম্বক (ম্যাগনেট) লাগানো রয়েছে, যার ফলে মেকানিক্যাল মিটার ধীরগতিতে চলে। এছাড়া ইবিসি মিটারের পালসও বন্ধ রাখা হয়।”

তিনি আরও বলেন, “আমাদের ধারণা, প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করা হচ্ছিল। ইতোমধ্যে মিটার খুলে নেওয়া হয়েছে এবং নীতিমালা অনুযায়ী বিল ও জরিমানা করা হবে।”

অভিযানে উপস্থিত ছিলেন ফতুল্লা জোনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ১২:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬