ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য — রহিমা আক্তার রিংকু

নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী রহিমা আক্তার রিংকু বলেছেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।” তিনি মনে করেন, জনপ্রতিনিধিত্ব কোনো ক্ষমতার বিষয় নয়; বরং এটি মানুষের সেবা করার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
রহিমা আক্তার রিংকু বলেন, এলাকার উন্নয়নে জনগণের সহযোগিতা ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাদের সমস্যার কথা শোনা এবং বাস্তবসম্মত সমাধান করাকেই তিনি নিজের প্রধান দায়িত্ব হিসেবে দেখেন।তিনি নারী ও শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
এলাকার অবকাঠামোগত উন্নয়ন নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেক এলাকায় ভাঙাচোরা রাস্তা, জলাবদ্ধতা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে মানুষ দুর্ভোগে রয়েছে। নির্বাচিত হলে রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, সড়কবাতি স্থাপন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।শিক্ষা ও সচেতনতাকে সমাজ উন্নয়নের মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণমূলক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
স্থানীয় জনগণও তার প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের মতে, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ ও সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা রহিমা আক্তার রিংকুকে একজন সম্ভাবনাময় জনপ্রতিনিধি হিসেবে পরিচিত করেছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য — রহিমা আক্তার রিংকু

আপডেট সময় ১০:০২:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬