ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ Logo বন্দরে আদালত অবমাননা করে জমি মাপার নির্দেশ, ওসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন? Logo ফরিদপুরের ভাঙ্গায় মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬ মেগা ফাইনাল

আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় টিয়ার শেলের গ্যাস গান উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি টিয়ার শেলের গ্যাস গান উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) দুপুরে আড়াইহাজার পৌরসভার সুবেদ আলী মার্কেটের পেছনে জাকির ডাক্তারের বাড়ির টয়লেটের ওপর থেকে গ্যাস গানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) তপু সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে জাকির ডাক্তারের বাড়ির টয়লেটের ওপর পরিত্যক্ত অবস্থায় থাকা গ্যাস গানটি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকায় এ গ্যাস গানটি থাকতে পারে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে গ্যাস গানটি উদ্ধার করেছে। পাশাপাশি অস্ত্রটির উৎস এবং এটি কার দখলে ছিল তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির

আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় টিয়ার শেলের গ্যাস গান উদ্ধার

আপডেট সময় ০৭:৫৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬