ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

দ্রুত বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ: রায়হান কবির

জেলা গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে নারায়ণগঞ্জে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকারের উপপরিচালক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “তৃণমূলে দ্রুত ও স্বল্প খরচে বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয় জরুরি।”

তিনি আরও বলেন, “ইউনিয়ন পরিষদগুলোকে আরও সক্রিয় হতে হবে এবং মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।”

সভায় গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির হার, প্রচার কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

এসময় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

দ্রুত বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ: রায়হান কবির

আপডেট সময় ০৭:৫৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬