ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে । বুধবার (২০ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার পাঁচগাঁও চরপাড়ার বিল সংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওসমান গনির বাড়ি উপজেলার বড় বিনাইরচরে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় এক্সাভেটর দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওসমান গনির সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ চলছে। এর জেরে রাতে ওসমান গণির ওপর হামলা চালায় একটি দল। তারা ওসমান গনিকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

এদিকে, ওসমান গনির মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালেই স্বজন ও বিএনপি নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে। কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৪

আপডেট সময় ০২:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬