(সিনিয়র স্টাফ রিপোর্টার) প্রীতম সরকার: উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাসড়া গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এক মহিলাকে মারধরের অভিযোগ পাওয়া যায়। অভিযোগকারী হলেন আকলিমা বেগম (৫০) মৃত: বাকু মাতুব্বর। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায় যে, তুচ্ছ ঘটনার জেড় ধরে বাক বিতন্ডার এক পর্যায় তাকে স্বরূপজান (৪০) স্বামী: সরোয়ার হাওলাদার, শিমুলি বেগম (৩০) স্বামী শাহ আলম হাওলাদার, সরোয়ার হাওলাদার জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার ধরে তাকে এই মারধর করেন। তিনি আরো জানান তার পৈত্রিক ভিটার একটি ঘরও ভেঙ্গে দেয় এবং তাকে প্রাণ নাশের হুমকি দেন। এমতাবস্থায় আকলিমা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারদিন চিকিৎসাধীন ছিলেন। এ ব্যাপারে প্রতিপক্ষদের কাছে জানতে চাইলে মারধরের বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেন। সর্বোপরি ভুক্তভোগী তার জীবনের নিরাপত্তা সহ উক্ত ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে স্থানীয় প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সঠিক বিচারের দাবি জানান।
ঢাকা
,
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিষয়ে এক মহিলাকে মারধোরের অভিযোগ
-
রুদ্রকন্ঠ ডেস্ক : - আপডেট সময় ০৪:৩৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- 13










