ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

১৬ বছরের জমে থাকা ক্ষোভ ঝাড়লেন প্রভা

টিভি নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও সামাজিকমাধ্যমে বেশ সক্রিয়। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট ঘিরে চলছে তুমুল আলোচনা। যেখানে নায়িকা প্রেমে পড়ার ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছেন! এই আলোচনা-সমালোচনার মধ্যেই একটি ভিডিওবার্তা দিয়েছেন প্রভা।

সেখানে দীর্ঘদিন জমে থাকা ক্ষোভ উগরে দিয়েছেন এবং সাইবার অপরাধী ও বুলিংকারীদের বিরুদ্ধে কিছু ‘জ্বালাময়ী সত্যি কথা’ বলেছেন।
ভিডিওবার্তার শুরুতেই প্রভা জানান, দীর্ঘদিন ধরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে তিনি কথা না বললেও নিজের দায়িত্ববোধের জায়গা থেকে এখন আর চোখ বন্ধ করে থাকা সম্ভব নয়।

তাই নিজের ভেতরে থাকা সত্যিগুলো প্রকাশ্যে এনেছেন তিনি।
অনলাইনে যারা অন্যদের ট্রল ও বুলিং করেন, হিউম্যান সাইকোলজি ও মনোরোগ বিশেষজ্ঞদের গবেষণার সূত্র ধরে তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রভা।

তিনি বলেন, আপনারা আপনাদের নিজের যোগ্যতা, নিজের স্থান, নিজের সৌন্দর্য, নিজের কোয়ালিফিকেশন- এই সবকিছুর প্রতি ইনসিকিউরিটি (নিরাপত্তাহীনতা) থাকার জন্যই তো মানুষকে মক (কটূক্তি) করেন। যারা মানুষের ব্যাপারে এত অ্যাগ্রেসিভলি জাজ করে, বুলিং করে এবং সোশ্যাল মিডিয়ায় ভার্বালি অ্যাবিউজ করে, তারা আসলে নিজেদেরকে নিয়ে স্যাটিসফাইড না এবং তারা দুঃখী। কিন্তু যারা ইনসিকিউর, তারাই ম্যাক্সিমাম টাইমে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সেলিব্রিটি বা আর্টিস্টদের বুলিং করে।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার যন্ত্রণা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, আমাকে বুলিং করা হচ্ছে অলমোস্ট ১৬ বছর ধরে। আপনারা আমাকে বুলিং করে মজা পান, এটা আপনাদের একটা পৈশাচিক আনন্দ হয়, তা আমি টোটালি আন্ডারস্ট্যান্ড করি। কিন্তু ঠিক যতটুকু আমাকে বুলিং করছেন, তার যদি ৫০ পার্সেন্ট আমাকে (ভিকটিমকে) করে বাকি ৫০ পার্সেন্ট ক্রিমিনালটাকে খুঁজে বের করে মক করতেন, ওকে নিয়ে লেখালেখি করতেন, ওর চেহারাটা বারবার মানুষের সামনে আনতেন যে ও একজন ক্রিমিনাল, তাহলে পরিস্থিতি এমন হতো না।

সমাজে ভিকটিম ব্লেমিংয়ের সংস্কৃতির তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, যেমন আমরা এখন রেপিস্টদের ছবি দিই বা একটা সময় অ্যাসিড নিক্ষেপকারীদের শাস্তি দিতাম, বিশাল পেনাল্টি দেওয়া হচ্ছে। ঠিক তেমনি যারা আরেকটা মানুষের ক্ষতি করে, তাদের সম্মতি ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি ডিসক্লোজ করে, সেটা একটা গুরুতর ক্রাইম। কিন্তু আপনারা সেই মানুষদের বুলিং না করে দিন কে দিন ভিকটিমকে বুলিং করছেন।

অনলাইন ট্রলকারীদের কড়া সমালোচনা করে এই অভিনেত্রী বলেন, আপনাদের ইনসিকিউরিটি, বিউটি, কোয়ালিফিকেশন বা ইনকাম সোর্স নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যে পরিমাণ বুলিং আপনারা আমাকে করেছেন, তার অর্ধেকও যদি ক্রিমিনালকে করতেন, তাহলে পৃথিবীতে তন্ময়দের জন্ম হতো না। একটা ৩৫ বছর বয়সী ছেলে ও কোনো মিডলাইফ ক্রাইসিসের মধ্যেও নাই, ইয়াং এনাফ। ও চাইলে যে কাউকে ডেট করতে পারত। কিন্তু এই পারভারশন (বিকৃত মানসিকতা) ওর মধ্যে জন্ম নিয়েছে কারণ আমরা সঠিক অপরাধীকে চিহ্নিত করে তার ক্রাইম নিয়ে কথা বলতে পারছি না।

ভিডিও বার্তার শেষ অংশে প্রভা বলেন, আমাদের সমাজে এবং আগামী প্রজন্মের জন্য চাইল্ডহুড ট্রমা দূর করা ও সঠিক প্যারেন্টিং নিয়ে সচেতনতা প্রয়োজন। কিন্তু যখন একজন অপরাধীকে আড়াল করে প্রতিনিয়ত ভিকটিমকে মানসিকভাবে নির্যাতন করা হয়, তখন সমাজ আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই ভিকটিমকে দোষারোপ না করে প্রকৃত অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান এই জনপ্রিয় অভিনেত্রী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

১৬ বছরের জমে থাকা ক্ষোভ ঝাড়লেন প্রভা

আপডেট সময় ০১:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬