ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

রূপগঞ্জে উন্নয়নমূলক কাজে সরকারি অর্থ, চেক ও চাল বিতরণে দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারি অর্থ, চেক ও চাল বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সরকারি বরাদ্দের চেক, অর্থ ও চাল তুলে দেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, মসজিদের অবকাঠামো নির্মাণ ও সংস্কারসহ জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের জন্য সরকারি অনুদান প্রদান করা হয়। পাশাপাশি অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জের ইউএনও মো. সাইফুল ইসলাম ও ওসি এএইচএম সালাউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

রূপগঞ্জে উন্নয়নমূলক কাজে সরকারি অর্থ, চেক ও চাল বিতরণে দিপু ভূঁইয়া

আপডেট সময় ০১:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬