ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আমি এখন সবার এমপি, বৈষম্যের কোনো স্থান নেই: আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নির্বাচিত হওয়ার পর তিনি দল-মত নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করবেন এবং উন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার (২ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ও বন্দর ইউনিয়নের অসচ্ছল পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাত্র সাড়ে চার মাসেই আমাদের মাঠপর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। আমি আপনাদের ভোটে নির্বাচিত এমপি। কে আমাকে ভোট দিয়েছেন, আর কে দেননি, সেটা দেখার দরকার নেই। এখন আমি সবার এমপি। আপনাদের সঙ্গে আমার সম্পর্ক উন্নয়নের, আপনাদের চাহিদা পূরণের। আমার কাছে বৈষম্যের কোনো স্থান নেই।”

তিনি আরও বলেন, “আল্লাহ যেহেতু ২০ বছর পর আমাকে আবারও এ পর্যায়ে এনেছেন, সেহেতু আমি এমন কিছু আপনাদের জন্য করে যেতে চাই, যাতে আপনাদের কাছে স্মরণীয় হয়ে থাকি।”

বিএনপির শাসনামলের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, “রাজনৈতিকভাবে আমাদের এখানে কোনো হীনমন্যতা নেই। বিএনপি সরকারের আমলে আপনাদের জন্য কয়েকটি সেতু নির্মাণ করা হয়েছিল। তাই এখন আপনারা কলাগাছিয়ায় সহজেই যানবাহন নিয়ে চলাচল করতে পারেন।”

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, “আপনাদের গ্যাসের সমস্যাও অচিরেই সমাধান হবে। ২০০০ সালে বিএনপি সরকারই দেশে গ্যাস এনেছিল। আবার এই সরকারই আপনাদের গ্যাস ফিরিয়ে দেবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউছার আশা।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

আমি এখন সবার এমপি, বৈষম্যের কোনো স্থান নেই: আবুল কালাম

আপডেট সময় ০৩:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬