ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরের কর্ণফুলী শিপ বিল্ডার্স লি. পরিদর্শনে নৌ-উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন

৩৫ টি বানিজ্যিক ড্রেজার জলযান কাজের অগ্রগতি সম্পর্কে জানতে নারায়ণগঞ্জ জেলার বন্দরের কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শন করলেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
১৩ নভেম্বর বুধবার সকালে তিনি কর্ণফুলী শিপ বিল্ডার্স লি. এর ৩৫ টি বানিজ্যিক ড্রেজার জলযান প্রকল্পের খোঁজ খবর নেন এবং কাজের অগ্রগতির প্রশংসা করেন।
এসময় সাখাওয়াত হোসেন শিশুশ্রম বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কিছুতেই শিশু শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না এবং কর্মকর্তা ও সকল শ্রমিকের রক্তের গ্রুপ সহ সকলকে তিনি নেমপ্লেট ব্যবহারের কথা বলেন।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের জাহাজ শিল্প যাহাতে আরও বেশি অগ্রাধিকার পায় এবং আমাদের শিল্প উন্নত মানের ও বিশ্বে পছন্দনীয় হয় এরকম কর্মপরিকল্পনা আমাদের থাকতে হবে। তবেই আমাদের কর্ম সার্থক হবে।
কর্ণফুলী শিপ বিল্ডার্স’র এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এমএ রশিদ বলেন, বাংলাদেশে আমাদের এখানে তৈরি হচ্ছে বিশ্বমানের জাহাজ ও কার্গো বোর্ডসহ বিভিন্ন ধরনের নৌযান। দেশের প্রযুক্তিবিদ ও নির্মাণ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ, জাহাজ নির্মাণ শিল্পের নিজস্ব টেকনিশিয়ান শ্রমিকগণ এ প্রতিষ্ঠানে কাজ করছেন। জাপান ও চীনসহ অন্যান্য দেশের তুলনায় কম খরচে রপ্তানিযোগ্য জাহাজ নির্মাণের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিদেশীরাও আমাদের বাংলাদেশে এই বিকাশমান নির্মাণ শিল্পে বিশাল বিনিয়োগে আগ্রহী।
এ সময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী শিপ বিল্ডার্স’র এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এমএ রশিদ, কর্ণফুলী শিপ বিল্ডার্স’র লি. এডভাইজার লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, ব্রিগেডিয়ার মোহাম্মদ হালিম, নির্বাহী পরিচালক এনায়েতুল্লাহ মিঠু, এক্সিকিউটিভ ডাইরেক্টর সামিউল নাহিআল ও কর্ণফুলী শিপ বিল্ডার্স এর ম্যানেজার মো. মহসিন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরের কর্ণফুলী শিপ বিল্ডার্স লি. পরিদর্শনে নৌ-উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন

আপডেট সময় ০৯:৩৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪