ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস Logo নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন Logo যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। Logo এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা Logo নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় Logo মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা Logo নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত Logo নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার Logo আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং Logo কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর হাজীবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা। এরই মধ্যে অভিযুক্ত শফিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শফিকুল ফতুল্লা কাশিপুর হাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সেই সঙ্গে নিহত সানোয়ারা বেগম (৩২) একই এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে। তাদের সংসারে দুই মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, ১৫ দিন আগে স্বামী শরিফুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। এদিন বিকেলে ছোট মেয়ে সাদিয়া মায়ের বাধা উপেক্ষা করে বাড়ির ছাদে খেলা করতে যায়। এতে মা সানোয়ারা ক্ষিপ্ত হয়ে ছোট মেয়ে সাদিয়ার গায়ে হাত তোলেন।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী শরিফুল ইসলাম ঘরের ভেতরে থাকা ছুরি দিয়ে স্ত্রী সানোয়ারার গলায়, পেটে ও বুকের একাধিক স্থানে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সানোয়ারার। সেই সঙ্গে শরিফুল তার স্ত্রীর মরদেহের পাশেই বসে থাকেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস

নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০৯:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪