ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ফের শাকিবের সঙ্গী ওপার বাংলার নুসরাত

দেশসেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত কয়েকটি সিনেমা সম্প্রতি আলোচিত হয়েছে। এর মধ্যে অন্যতম ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ সুপার হিটের তকমা পেয়েছে। এই নায়কের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দরদ’। এই চার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে ওপার বাংলার ইধিকা পাল, আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি, টলিউডের মিমি চক্রবর্তী, বলিউডের সোনাল চৌহান। এবারো যথারীতি শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ওপার বাংলার নায়িকা নুসরাত জাহান।
২০১৮ সালে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন টলিউড নায়িকা নুসরাত জাহান। এরপর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। আবারো শাকিব খানের সিনেমায় দেখা যাবে নুসরাতকে।

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমায়ও দেখা যাবে নুসরাত জাহানকে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় রয়েছেন টলিউডের ইধিকা পাল। ইতোমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় লটের শুটিং ডিসেম্বরে শুরু হবে। এই সিনেমার আইটেম গানে দেখা যাবে নুসরাত জাহানকে। মুম্বাইয়ে গানটির শুটিংও সেরেছেন তিনি।

কয়েক দিন আগে ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত জাহান বলেন, ‘‘একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাচ্ছি না। গানটির জন্য শুধু অপেক্ষা করছি।”

এদিকে, কয়েকদিন আগেই শাকিব খান জানিয়েছেন, সুপারহিট ‘তুফান’ সিনেমার দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। আগামী বছরের ঈদুল ফিতরে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ফের শাকিবের সঙ্গী ওপার বাংলার নুসরাত

আপডেট সময় ০৫:৫৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪