ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের Logo নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর Logo নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে Logo শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম Logo লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা Logo হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান Logo চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল Logo ডিসেম্বরেই মিমির সুখবর! Logo চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ Logo আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

রঙ-তুলির আঁচড়ে সাজছে দেবী দুর্গা, ব্যস্ত সময় কাটছে শিল্পীদের

দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই মহোৎসবকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে অধিকাংশ মণ্ডপে শেষ হয়েছে প্রতিমা নির্মাণকাজ। সরাদেশের মৃৎশিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে শরীয়তপুরের শিল্পীদেরও এখন রঙ-তুলির আঁচড়ে সাজ-সজ্জা ও প্রতিমার সৌন্দর্য বর্ধণে ব্যস্ত সময় কাটছে।

সনাতন পঞ্জিকার ষষ্ঠী তিথিতে কল্পারম্ভ বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয়ে দশমীর পূজা শেষে প্রতিমার দর্পণ বিজর্সনের মাধ্যমে শেষ হবে শারদীয় দূর্গোৎসব।

সম্প্রতি শরীয়তপুরের বিভিন্ন উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন দূর্গোৎসবের মণ্ডপসমূহে দেখা গেছে সাজ সাজ রব।

জেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে জানা গেছে, বরাবরের মতো এছরও শরীয়তপুরে শতাধিক মণ্ডপে উদযাপন করা হবে শারদীয় দূর্গোৎসব। বর্তমান সময়ে সনাতন ধর্মাবলম্বীদের নিকট অজন্তা ধাঁচের প্রতিমার চাহিদা একটু বেশি। অজন্তা ধাঁচের প্রতিমাগুলো ওরিয়েন্টাল প্রতিমা হিসেবে বেশি পরিচিত। এ ধরনের প্রতিমার শাড়ি, অলংকার, সাজ-সজ্জার সব উপকরণ তৈরি হয় মাটি দিয়ে। কাদামাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে মূর্তি নির্মাণের পরে সুনিপুণ হাতে রঙ-তুলির ছোঁয়ায় দেবীর প্রতিমাকে রাঙিয়ে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। বৃষ্টির কারণে প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজ একটু পিছিয়ে পড়ায় এখন যেন দম ফেলার একটুখানি সময়ও হাতে নেই তাদের। শারদীয় দূর্গোৎসবের জন্য নির্মিত জেলার ১০২টি মণ্ডপেই এ বছর অজান্তা ধাঁচের প্রতিমা তৈরি করা হবে বলে জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীগণ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের

রঙ-তুলির আঁচড়ে সাজছে দেবী দুর্গা, ব্যস্ত সময় কাটছে শিল্পীদের

আপডেট সময় ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪