ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সত্যি কি ৭০ কোটি টাকায় নাগা-শোভিতার বিয়ের ভিডিও বিক্রি?

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও কখনো মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গত ৮ আগস্ট এ জুটি বাগদান সারেন।

আগামী ডিসেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়বেন নাগা চৈতন্য ও শোভিতা ঢুলিপালার। আপাতত বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত তারা। এরই মাঝে খবর চাউর হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের কাছে বিয়ের ভিডিও বিক্রি করে দিয়েছেন নাগা-শোভিতা। ৫০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটি ৯৪ লাখ টাকার বেশি) প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। এ নিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমও খবর প্রকাশ করেছে। কিন্তু সত্যি কি বিয়ের ভিডিও বিক্রি করেছেন নাগা-শোভিতা?

এ বিষয়ে কথা বলতে পিঙ্কভিলা যোগাযোগ করে নাগা-শোভিতার ঘনিষ্ঠ একজনের সঙ্গে। সূত্রটি বলেন, “এই খবর পুরোপুরি মিথ্যা। তাদের বিয়ের ভিডিও বিক্রির খবরটি অনুমান নির্ভর। ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন নাগা চৈতন্য ও শোভিতা। এতে দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত থাকবেন। আনন্দের এই বিয়ের উৎসব ব্যক্তিগত ও গোপন রেখে আক্কিনেনি পরিবারের উত্তরাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তারা।”

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সত্যি কি ৭০ কোটি টাকায় নাগা-শোভিতার বিয়ের ভিডিও বিক্রি?

আপডেট সময় ১২:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪