ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ডেঙ্গু প্রতিরোধে অবহেলা, না.গঞ্জে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সিটি করপোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগের অবহেলার প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ে ঘেরাও করেছে গণসংহতি আন্দোলন বাংলাদেশ।

রোববার (১ ডিসেম্বর) শহরের চাষাঢ়া থেকে মিছিল নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে জেলা ও মহানগর গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।

এসময় নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, আমরা গত ২২ নভেম্বর ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করি। সেখান থেকে ৭দিনের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি সাধনে ব্যর্থ হলে আগামী ১ ডিসেম্বর রবিবার সিভিল সার্জন কার্যালয় ঘেরাও এর ঘোষণা দেওয়া হয়। আমরা গত ৭ দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও সিটি কর্পোরেশনের বাইরে বিভিন্ন এলাকায় ডেঙ্গু গণসচেতনতায় গণসংযোগ, পথসভা করি। এ সময় নাগরিকরা আমাদের জানিয়েছেন ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের যথাযথ উদ্যোগ তারা দেখেন নি। এবং কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করেন নি।

তিনি বলেন, সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যার্থতার পরিচয় দিয়েছে এবং ডেঙ্গু পরিস্থিতির কোনরূপ উন্নতি আমাদের কাছে দৃশ্যমান হয়নি। এখন যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোর আন্তরিকতার অভাব রয়েছে। মাঝে মধ্যেই ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দিচ্ছে। হাসপাতালগুলোতে নামেমাত্র বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড থাকলেও বেড, মেডিসিন ও মেডিকেল যন্ত্রাংশের পর্যাপ্ত নয়। আমরা সিটি কর্পোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগকে বলবো আপনারা মানুষের জানমাল রক্ষার্থে অবহেলা করেছেন। তাই ভুক্তভোগী মানুষজন আপনাদের এই অবহেলার জবাবদিহি চায়। জনগণের স্বাস্থ্য সেবার দায়িত্ব নিয়ে কোন ধরনের অবহেলা, ব্যর্থতা আমরা আশা করি না। নারায়ণগঞ্জবাসীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়বদ্ধ। তাদের ব্যর্থতার জন্য তারা অবশ্যই জনগণের কাছে জবাদিহিতা করবেন এবং জনগণকে স্বাস্থ্য বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে যথাযথ উদ্যোগ নিবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমে আমরা সংক্ষুব্ধ।

অবিলম্বে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কার্যক্রম পদক্ষেপ না নিলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়ার হুশিয়ারি দেয়া হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে অবহেলা, না.গঞ্জে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও

আপডেট সময় ০৯:৪২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪