ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণ

নারায়ণগঞ্জে রুপগঞ্জে দৈনিক কালবেলা পত্রিকার স্থানীয় প্রতিনিধির বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ছয়টায় উপজেলার গোলাকান্দাইল এলাকায় সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

পরে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ভুক্তভোগি সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ফেসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে লাইভে এসে তার বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষণের ঘটনার বর্ণনা দেন।

ফেসবুকে লাইভে সাংবাদিক জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, আমি সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ। আমার বাসায় গুলি ফুটিয়ে গেছে একদল সন্ত্রাসীরা। আমার জানালায় একটি গুলি ফুটিয়ে গেছে সন্ত্রাসীরা। আল্লাহ আমাকে বাঁচান।

সাংবাদিক জাহাঙ্গীর লাইভে আরও বলেন, সেনাবাহীনি, পুলিশসহ প্রশাসনের যারা আছেন তারা আমাকে বাঁচান। আমার ঘরের জালানায় গুলি করেছে। ইতিপূর্বে যে সন্ত্রাসীরা আমার ওপর হামলা করেছে তারাই হয়তো আমার বাসায় গুলি করেছে।

যারা আমার সাংবাদিক ভাইয়েরা আছেন তারা আমাকে সহযোগীতা করেন। আমি ঘরের মধ্যে আছি। খুব ভয়ের মধ্যে আছি। তারা হয়তো বাহিরে আছে। আমার ঘরে স্ত্রী ও ছোট বাচ্চা ছিলো। আমার ঘরের মধ্যে মা এবং স্ত্রী সবাই খুব আতংকিত। গুলির শব্দ শুনে আমার বাবাও বের হয়ে গেছেন। তারা কি বাহিরে আছে কি না! আমি কি বাহিরে যাবো কি না!

ভুক্তোভোগী সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ গণমাধ্যম কর্মীদের বলেন, গত ১৭ নভেম্বর আমার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় আমি রুপগঞ্জ থানায় মামলা করেছিলাম। রবিবার রকি নামে মামলার এক আসামি জামিনে বের হয়। আমার ধারণা সে-ই দলবল নিয়ে হামলা করেছে বলে মনে হচ্ছে। আমি যেহেতু ঘরের মধ্যে ছিলাম, তাই কাউকে দেখিনি। বাইরের কয়েকজন জানালো চার-পাঁচজন এসেছিলো।

উল্লেখ্য, গত (১৭ নভেম্বর) রোববার সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের মাথা ও শরীরের বিভিন্ন অংশ ইট দিয়ে থেঁতলে দেয়া হয় বলে অভিযোগ উঠে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার বিরুদ্ধে।

এ ঘটনায় রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে ইয়াছিন মিয়া ওরফে ফেন্সি ইয়াছিন, কাজল, রাব্বিল, ইমন, রকিসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।

ওই ঘটনার পরদিন ১৮ নভেম্বর জলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া রুপগঞ্জের ভূলতা ফাঁড়ির পরিদর্শক মিজান বলেন, সাংবাদিকের বাসায় গুলির ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তার বাড়ির জানালা দিয়ে কে বা কারা এক রাউন্ড গুলি করে গেছে।

ঘর থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণ

আপডেট সময় ১০:০০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪