ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে পুলিশের উপস্থিতিতে হামলায় আহত নারীর মৃত্যু, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জে জমি দখলে নিতে প্রতিপক্ষের হামলায় আহত লিলি বেগম (৫০) মারা গেছেন। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই হামলায় আহত হয়েছে নিহতের স্বামী আশরাফ মিয়া (৫২) ও তার ৪ ছেলে। তারা হলো-রুমান হাসান (২২), ইমামুল ইসলাম ইমু (২৫), মো. নাজেমুল ইসলাম (২৮) ও নাঈম হাসান (৩০)। রোববার সকালে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় তাদের কুপিয়ে জখম করা হয়।

হামলার শিকার শিমরাইল টেকপাড়ার আশাবুদ্দিন অভিযোগ করেন নয়াআটি মুক্তিনগর এলাকায় তার একটি জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার চান্দু মাধবরের সঙ্গে। আদালতে মামলায় আশাবুদ্দিন রায় পান। পরে রোববার সকালে আশাবুদ্দিন ওই জমিতে গেলে প্রতিপক্ষ চান্দু মাধবর ও তার ছেলে মনিরের নেতৃত্বে ৩০-৪০ জন বহিরাগত লোক নিয়ে আশাবুদ্দিন ও তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় পিটিয়ে ও কুপিয়ে ৬ জনকে গুরুতর আহত করে। সিদ্ধিরগঞ্জ থানার এস আই মাহবুবসহ একদল পুলিশের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আশাবুদ্দিন অভিযোগ করে বলেন, পুলিশের সাহায্য চেয়েও পাইনি। উল্টো পুলিশ আমাদের ৬ জনকে রক্তাক্ত অবস্থায় পুলিশ ভ্যানে তুলে আদমজী এলাকায় নিয়ে ছেড়ে দেয়।

নিহতের মেয়ে নাসরিন বলেন, আমাদের প্রতিবেশী চান্দ মাদবরে সঙ্গে জমি নিয়ে ঝামেলা হচ্ছিল। আমাদের জমি তারা নিয়ে যেতে চায়। রোববার চান্দু মাদবর, মনির, অদুত, নাজমুল ও গনি মিয়ারা আমাদের জমি দখল নেওয়ার চেষ্টা করলে আমরা যখন বাঁধা দেই তখন আমার মাসহ পুরো পরিবারের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। তখন মাসহ ৬ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। হামলার পর থেকে অসুস্থ অবস্থায় মাকে চিটাগাংরোডস্থ সুগন্ধা হাসপাতালে ভর্তি করা হলে আজ সোমবার দুপুরে তিনি মৃত্যুবরণ করে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের উপস্থিতিতে হামলায় আহত নারীর মৃত্যু, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৬:৩৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪