ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ডেঙ্গু মোকাবেলায় সরকার দুই ধরনের ব্যবস্থা নিচ্ছে : স্বাস্থ্য অধিদফতরের পরিচালক

স্বাস্থ্য অধিদফতরের ঢাকা বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকার দুই ধরণের ব্যবস্থা নিচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে স্বাস্থ্য মন্ত্রনালয়ে দফায় দফায় আলোচনাসহ জুম কনফারেন্সের মাধ্যমে সারা দেশে স্বাস্থ্য বিভাগকে যথাযথ দিক নির্দেশনা দেয়া হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতাল গুলোতে পরীক্ষা নিরীক্ষাসহ পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি মশক নিধনেও সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। সিটি করপরেশন ও স্থানীয় সরকার মশা নিয়ন্ত্রনে কাজ করবে।

এ বিষয়ে আজকেও স্বাস্থ্য মন্ত্রনালয়ে সভা হবে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আশা করছেন অচিরেই দেশের ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হবে।

নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা হাসপাতালটি ৫০০ শয্যায় রূপান্তর করতে অবকাঠামোগত উন্নয়নের শেষ পর্যায়ের কাজ চলছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক জানান, এখানে আধুনিক প্রযুক্তি ও মেশিনপত্র ব্যবহারের মাধ্যমে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা সহ উন্নত চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, হাসপাতালটিতে রোগিদের জন্য এম আর আই ও ডায়ালাইসিসসহ সব ধরণের আধুনিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকবে। তবে জেলার কোন হাসপাতালে স্বাস্থ্যসেবায় অবহেলা বা অনিয়মের বিষয়ে কারো কোন অভিযোগ থাকলে জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসককে জানানোর পরামর্শ দেন তিনি।

জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, ডেঙ্গুরোগীদের আমরা একটা প্রটোকল মেনটেইন করি। আমার ভিক্টোরিয়া হাসপাতালে একটা আইসিইউ আছে। সেখানে আমরা ৮ হাজার এমনকি ৫ হাজার প্লাটিলেটের রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। বাংলাদেশে এখন একটা স্ট্যান্ডার্ড ডেঙ্গু চিকিৎসা প্রটোকল মেনটেইন করা হয়। সেভাবেই চিকিৎসা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের ঢাকা বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদি দ মশিউর রহমান এবং শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বয়াবধায়ক ডা. মো. আবুল বাশার সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ডেঙ্গু মোকাবেলায় সরকার দুই ধরনের ব্যবস্থা নিচ্ছে : স্বাস্থ্য অধিদফতরের পরিচালক

আপডেট সময় ০৯:৩০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪