ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মধ্যরাতে এক নায়ক আমার বেডরুমে ঢুকতে চান: মল্লিকা

বলিউডের আলোচিত অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বলিউডের পাশাপাশি জ্যাকি চ্যানের সঙ্গে ‘দ্য মিথ’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন।

অভিনয়ে এখন আর তেমন সরব নন মল্লিকা। সম্প্রতি নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন। কিছুদিন পরই মুক্তি পাবে এটি। এরই মাঝে তিনি জানালেন, ব্যবসাসফল সিনেমার এক নায়ক মধ্যরাতে তাকে হেনস্তা করতেন। এক ভিডিও সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন মল্লিকা।

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এ ভিডিওতে মল্লিকা বলেন, “দুবাইয়ে বড় একটি সিনেমার শুটিং করছিলাম। সিনেমাটিতে একাধিক তারকা অভিনয়শিল্পী অভিনয় করেছেন। মুক্তির পর এটি ‘সুপারহিট’ সিনেমার তকমা পায়। এতে আমি একটি কমেডি চরিত্রে অভিনয় করেছি।”

ঘটনার বর্ণনা দিয়ে মল্লিকা শেরাওয়াত বলেন, ‘এ সিনেমার নায়ক মধ্যরাতে আমার হোটেল রুমের দরজায় নক করতেন। একবার রাত ১২টা সময়ে দরজায় নক করছিলেন। মনে হয়েছিল, দরজাই ভেঙে ফেলবেন। কারণ সে আমার বেডরুমে আসতে চেয়েছিলেন। আমি বলেছিলাম না, এটা হতে পারে না। এরপর সেই নায়ক আর আমার সঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি।’

তবে মল্লিকা সেই নায়ক কিংবা সিনেমার নাম উল্লেখ করেননি। ভিডিওটি ছড়িয়ে পড়ায় নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন। একজন দাবি করেছেন— এটি ‘ওয়েলকাম’ সিনেমা। ২০০৭ সালে মুক্তি পায়। এ সিনেমায় একঝাঁক তারকা অভিনয় করেছেন। এতে কমেডি চরিত্রে দেখা যায় মল্লিকাকে। সিনেমাটির শুটিং দুবাইয়ে হয়েছিল।

মল্লিকা অভিনীত পরবর্তী সিনেমা ‘ভিকি আউর বিদ্যা কা ওয়ালা ভিডিও’। এতে তৃপ্তি দিমরির বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। রাজ শান্ডিলিয়া পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— বিজয় রাজ, রাকেশ বেদি, অর্চনা পুরান সিং, টিকু তালসানিয়া, মুকেশ তিওয়ারি প্রমুখ। আগমী ১১ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

মধ্যরাতে এক নায়ক আমার বেডরুমে ঢুকতে চান: মল্লিকা

আপডেট সময় ০৯:৪৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪