ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

ধর্ষকের শাস্তির আইনে সরব প্রীতি

ইতালিতে ধর্ষক কিংবা নিপীড়কদের বিশেষ রাসায়নিক কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে নপুংসক করার মতো আইনকে বৈধ ঘোষণা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির সরকার। যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। একই সঙ্গে ভারত সরকারকে দেশে যৌন অপরাধ মোকাবিলায় অনুরূপ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই অভিনেত্রী।

সাম্প্রতিক সময়ে ভারতে যে হারে ধর্ষণ বেড়েছে, তাতে উদ্বিগ্ন প্রীতি জিনতা। ইতালির প্রস্তাবিত আইন সম্পর্কে নিজের এক্স হ্যান্ডেলে টুইট শেয়ার করে প্রীতি লিখেছেন, ‘কী দুর্দান্ত পদক্ষেপ! আশা করি ভারত সরকারও এ রকম কিছু করবে। আপনার কী মনে হয় বন্ধুরা? এ ধরনের অপরাধের জন্য জিরো টলারেন্স নীতি অবলম্বনের এখনই উপযুক্ত সময়।’

এদিকে নপুংসক করে দেওয়ার মতো একটি প্রস্তাব সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে জমা পড়েছে। শীর্ষ আদালতে মামলাটি করেছেন সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীদের সংগঠন। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে সেই আবেদনে।

এদিকে দীর্ঘদিন পর রাজকুমার সন্তোষী পরিচালিত ‘লাহোর ১৯৪৭’ সিনেমায় দেখা যাবে প্রীতিকে। সানি দেওল ও আমির খানের প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘লাহোর ১৯৪৭’ ছবিটি গত অক্টোবরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

ধর্ষকের শাস্তির আইনে সরব প্রীতি

আপডেট সময় ১২:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪