ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ভূমি কর্মকর্তা মফিজ উদ্দিনকে অপসারনের দাবিতে মানববন্ধন

নারায়নগঞ্জ জেলার সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের বিতর্কিত ভূমি সহকারী কর্মকর্তা মফিজ উদ্দিনকে অবিলম্বে অপসারনের জোড়ালো দাবি তোলার পাশাপাশি দুদক কতৃর্ক তার অঢেল সম্পদের উৎস নিয়ে তদন্তের আহবান জানিয়ে মানববন্ধন করেছে কুতুবপুর ইউনিয়নবাসী।

রোববার (২২ ডিসেম্বর) সকালে ফতুল্লার পাগলা বাজার এলাকায় অবস্থিত কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের অদূরে এই মানববন্ধনের আয়োজন করেন মফিজের দ্বারা হয়রানীর শিকার হওয়া প্রায় অর্ধশত সেবাগ্রহীতা। এসময় তারা মফিজের ঘুষ বাণিজ্য, হয়রানী, স্বেচ্ছাচারিতা, ও অসদাচরণের নানা ভোগান্তির কথা তুলে ধরে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মো. সেলিম মুন্সি, পাগলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহের মোল্লা, আলীগঞ্জ এলাকার মো. জসিম মোল্লা, ফতুল্লার মো. আলামিন মৃধা, মো. জুয়েলসহ আরও বেশ কয়েকজন ব্যাক্তি। নামজারীর সরকারী ফি ১১শ’ টাকা হলেও ওই ভুক্তভোগীদের কারও কারও কাছ থেকে মফিজ ৩০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তোলেন তারা।

এছাড়াও তহসিলদার তথা ভূমি সহকারী কর্মকর্তা হলেও মফিজকে ‘স্যার’ বলে সম্বোধন না করলেই ক্ষুব্ধ হয়ে গ্রাহকদের সাথে দুর্ব্যবহার ও অসদাচরণ করে থাকেন। সেবা নিতে এসে অনেকেই মফিজের ঔদ্ধত্যপূর্ন আচরণ ও কথার দ্বারা লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

মানববন্ধনে বক্তারা বলেন, কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসে মফিজের চাহিদামত তাকে ঘুষ বা বাড়তি টাকা না দিলে নামজারি কিংবা জমি সংক্রান্ত অন্যান্য সেবা তো দূরের কথা উল্টো ভোগান্তি পোহাতে হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ভূমি কর্মকর্তা মফিজ উদ্দিনকে অপসারনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১০:৩৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪