ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

রোববার বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রিফাত (১৮) পলাতক রয়েছে।

স্বজনরা জানান, মাদকাসক্ত ছেলে রিফাত তার মায়ের কাছে বিশ হাজার টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় রিফাত তার মায়ের সাথে বাকবিতণ্ডা করে। পরে কাজ শেষে তার বাবা শফিকুল ইসলাম (৪৫) বাড়িতে ফিরলে রিফাত টাকার জন্য তার বাবাকেও চাপ দেয়।

তিনিও টাকা দিতে অস্বীকৃতী জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে রিফাত তার বাবার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় শফিকুল ইসলামকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি এম এ বারী বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

আপডেট সময় ১০:৩৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪