ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

লামিয়ার সিনেমায় থাকছেন না বাঁধন

চলতি বছর নারীকেন্দ্রিক ‘মেয়েদের গল্প’ শিরোনামের একটি সিনেমায় কাজ করার ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করবেন চিত্রনায়ক সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী। জানা গেছে, এই সিনেমাতেথাকছেন না বাঁধন।

সিনেমায় না থাকার বিষয়ে গণমাধ্যমকে বাঁধন বলেন, ‘আমি এখন আর সেই ছবিটির সঙ্গে নেই। সুতরাং সিনেমাটি নিয়ে এর বেশি কিছু এখন আর বলতে চাই না।’ এ প্রসঙ্গে লামিয়া চৌধুরী বলেন, ‘একটি সিনেমায় বেশ কিছু বিষয় থাকে। বিশেষ করে ব্যবসার দিকটা আগে বিবেচনা করতে হয়। সেটিসহ আরও বিভিন্ন কারণে আমাদের চুক্তিটা হয়নি। আজমেরী হক বাঁধনের সঙ্গে যে সিনেমাটি হওয়ার কথা ছিল সেটি আপাতত হচ্ছে না।’

লামিয়ার কথায়, ‘মা বেঁচে থাকতে গল্পটা আমরা শুরু করি। তারপর স্ক্রিপ্ট-গান নিয়ে আমি এই গল্পটার পেছনে কাজ করেছি। এই গল্পটার সঙ্গে আমার অনেক শ্রম জড়িয়ে আছে। যাদের সঙ্গে মিলবে তাদের নিয়ে কিছুটা দেরি হলেও এই কাজটা আমি শেষ করতে চাই। আশা করি নতুন বছরে সুসংবাদ দিতে পারব।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

লামিয়ার সিনেমায় থাকছেন না বাঁধন

আপডেট সময় ০৭:০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪