ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং Logo কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ Logo মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার Logo বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত Logo পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ Logo নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন Logo নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১

সোনারগাঁয়ে জমি দখল নিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

উপজেলার ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইব্রাহীম মিয়ার সঙ্গে মুকুল হোসেনের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন-মেহেদী হাসান, উজ্জ্বল, মুকবুল হোসেন ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, আওলাদ হোসেন, আঁখি বেগম, মুকুল ভূঁইয়া, সামির হোসেনসহ ১১ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাকুন্দা এলাকার এশিয়ান হাইওয়ে রাস্তার পাশে একটি জমি দখলকে কেন্দ্র করে গত ৩১ শে ডিসেম্বর সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মকবুল হোসেন ভূইয়া। অভিযোগ পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের এসআই সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষকে সমাধানের জন্য ১৭ জানুয়ারি বসার আহ্বান জানালে, দুই পক্ষ এতে রাজী হন।

পরবর্তীতে ১৪৫ দ্বারা (নিষেধাজ্ঞা) লঙ্ঘন করে ৯ জানুয়ারি ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইব্রাহীম মিয়ার নেতৃত্বে জমি দখলে গেলে সংঘর্ষ বাঁধে। এতে আহত হন মুকুল হোসেন এবং সামির হোসেন। এই ঘটনার জের ধরে ১১ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় আবার দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে, এতে দুই গ্রুপের প্রায় ১১জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে মুকবুল হোসেন বলেন, আমবাগ গ্রামে প্রয়াত আবু সিদ্দিক মোল্লা স্মৃতি নাইট ডিগবার টুর্নামেন্টে আমাদের ফাইনাল খেলা ছিল। সেখানে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মুজাহিদ মল্লিক সহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। আমরা খেলায় জয়লাভ করি। পরে আনন্দ মিছিল করি।

তিনি আরও বলেন, বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী আওয়ামী লীগের দালাল ইব্রাহীম মেম্বারের নেতৃত্বে ইসমাইল, মোহাম্মদ আলী, সাকিব, নিজাম সরকার, কাজীন, সাব্বিরসহ অজ্ঞাত ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল, রাম দা, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের মেহেদী হাসান, উজ্জ্বল, মুকবুল হোসেন ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, আওলাদ হোসেন, আঁখি বেগম, মুকুল ভূঁইয়া, সামির হোসেনসহ প্রায় ৮ জন আহত হয়। পরে সন্ত্রাসী দল আমার বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে তবে মুকুল ভূঁইয়া এবং উজ্জ্বল ভূঁইয়ার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে তালতলা পুলিশ ফাড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন, অভিযোগ পাওয়া হয়ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১

আপডেট সময় ১০:১৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫