ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ক্ষতিগ্রস্তদের পাশে বিয়ন্সে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সেখানকার অধিবাসীরা। হলিউডের অনেক তারকাও হয়েছেন ঘরছাড়া। এই বিপর্যয়ে এক হলিউড অভিনেতাসহ ২৪ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকে। তাদের মধ্যে একজন মার্কিন পপ তারকা বিয়ন্সে।

সম্প্রতি তার এক দাতব্য সংস্থার পক্ষ থেকে মোটা অঙ্কের সহায়তার কথা জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যম এপির খবর অনুযায়ী, বিয়ন্সে তার সেই সংস্থা থেকে ‘লস অ্যাঞ্জেলেস ফায়ার রিলিফ ফান্ড’ এ আড়াই মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। গত রোববার এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করে বিয়ন্সের দাতব্য সংস্থা ‘বিয়গুড’।

এক বিবৃতিতে জানায়, এই দাবানলে যারা বাড়িঘর হারিয়েছে, তাদের জরুরি সহায়তার জন্যই এই অর্থ; যা বিভিন্ন গির্জা ও কমিউনিটি সেন্টারগুলোর মাধ্যমে এই সহায়তা গ্রহণ করা যাবে। বিয়ন্সে ছাড়াও বিপর্যস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন জেমি লি কার্টিস, তিনি ১০ লাখ ডলার অনুদান দিয়েছেন। অন্য তারকারাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়াও ওয়ার্নার মিউজিক অ্যান্ড ব্লাভান্টিক ফাউন্ডেশন থেকেও ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। নেটফ্লিক্স এবং কমকাস্ট এনবিসিইউনিভার্সালও দাবানলের শিকারদের সহায়তা হিসেবে ১০ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ক্ষতিগ্রস্তদের পাশে বিয়ন্সে

আপডেট সময় ১১:১৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫