ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক Logo যুব উন্নয়ন কর্মকর্তা শাহেনশাহর মা জাহানারা আর নেই Logo সরকারি সময়সূচি উপেক্ষার অভিযোগ: কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ

২০ বছরের ছোট সারার সঙ্গে রণবীরের রোমান্স, হতাশ নেটিজেনরা

নতুন সিনেমার কাজ নিয়ে শুটিং ফ্লোরে ফিরছেন বলিউড অভিনেতা রণবীর সিং। নাম ঠিক না হওয়া এ সিনেমা পরিচালনা করবেন আদিত্য ধর। গুঞ্জন উড়ছে, সিনেমাটিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন ১৯ বছর বয়সি অভিনেত্রী সারা অর্জুন।

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন সারা অর্জুন। নতুন এ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করবেন তিনি। কিন্তু ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে রণবীরের রোমান্স মেনে নিতে পারছেন না নেটিজেনরা; কেউ কেউ হতাশ, এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

রণবীর-সারা জুটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া রেডিটে। অনেক ভক্তই এ খবরে অখুশী। একজন লেখেন, “রণবীর সিংয়ের ‘ব্যান্ড বাজা বারাত’ (রণবীরের অভিষেক সিনেমা) সিনেমা যখন মুক্তি পায়, তখন সারার বয়স মাত্র ৫ বছর।” আরেকজন লেখেন, ‘৩৯ বছর বয়সি রণবীর একটি টিন-এজ মেয়ের সঙ্গে!’

রণবীর কিংবা সারা ভক্তরা নতুন খবরে হতাশ হলেও এ নিয়ে কেউ-ই মুখ খুলেননি।
থ্রিলার-অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে একজন ইন্টেলিজেন্স অফিসারের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। গল্পে দেখা যাবে, দায়িত্ব নিয়ে পাকিস্তান মিশনে গিয়েছেন তিনি। তার সঙ্গে দেখা যাবে অভিনেতা সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপালকে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে সিনেমাটি।

বলিউড অভিনেতা রাজ অর্জুনের কন্যা সারা অর্জুন। ২০১১ সালে ‘৪০৪’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এরপর ‘জয় হো’-এর মতো সিনেমায় অভিনয় করেন। এ পর্যন্ত তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

২০ বছরের ছোট সারার সঙ্গে রণবীরের রোমান্স, হতাশ নেটিজেনরা

আপডেট সময় ১০:২৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪