ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলি, সাংবাদিক সহ আহত ১৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে সাংবাদিক সহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় গুলিবর্ষণের পাশাপাশি ৬টি
মোটরসাইকেল ভাংচুর ও ৮টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে ঘন্টাব্যাপী এই সংঘর্ষে চলে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ উভয় পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নামে একটি গার্মেন্টসে ঝুট নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

এবিষয়ে জানতে চাইলে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিকুর রহমান সাগর জানান, আমরা সকল নিয়ম মেনে ইপিজেডে ব্যবসা করি। বৃহস্পতিবার বিকালে পূর্ব পরিকল্পিতভাবে রুহুলের নেতৃত্বে পাবনা বাবু, মাইচ্চা মানিক, জয়নাল আবেদিনের ছেলে রনি, শাহজানের ছেলে পাগলা মিজান, সম্রাট, জালাল উদ্দীন, হাসেমের ছেলে দুলাল, সালাউদ্দিন, মতিউরের ছেলে খোকন সহ অঞ্জাত ২০/৩০ জন আওয়ামী সন্ত্রাসীরা পিস্তল সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর সশস্ত্র হামলা করে।

হামলায় আহতরা হলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহন, মানিক, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরিফ,ছাত্রদল নেতা মাহবুব, সবুজ,শহিদ সহ আরো অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলি ছুড়তে দেখা যাওয়া ঐ ছেলের বিষয়ে জানতে চাইলে সাগর বলেন, ঐ ছেলেকে আমি চিনি না।

অপরদিকে পাবনা বাবু জানান, আমাদের ব্যবসায় সাগরের লোকজন বাঁধা প্রদান করে। এসময় প্রতিবাদ করলে আমাদের শাকিব, রবিবউল, ইব্রাহিম ও ইউসুফ কে সাগরের লোকজন মেরে আহত করে। বর্তমানে তারা খানপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে কয়েকজন আহত ও মোটরসাইকেলে আগুন দেয়। পরে সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলি, সাংবাদিক সহ আহত ১৫

আপডেট সময় ১২:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫