ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির Logo ত্বকী হত্যার বিচারহীনতার অপসংস্কৃতি আর কতকাল চলবে: অ্যাড. মাসুম Logo নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম Logo নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির Logo নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে মুক্তিযুদ্ধ প্রজন্মদলের দোয়া ও ইফতার মাহফিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম দল শাখা (২৬ মার্চ) বুধবার বিকেলে নাসিক ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাহবুব মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের কেন্দ্রীয় সহ সভপতি ও ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মো: সাইফুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি , বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের ঢাকা উত্তরের সভাপতি মোহাম্মাদ ওবায়দুর রহমান ও কেন্দ্রীয় সদস্য মো: জাকির হোসেনসহ নারায়ণগঞ্জ মহানগর,ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ওমরপুর জামে মসজিদের খতিব।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, শেখ হাসিনাসহ তার মন্ত্রীপরিষদের সবাই এই দেশে নানা অপকর্ম করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এদেশের সাধারণ জনগণের হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করেছে। বিএনপি এদেশের জনগণের দল। বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এসেছে এবং আগামী দিনেও জনগণের পাশে থাকবে।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়েছে কিন্তু তার দোসররা এখনও এদেশে রয়েছে। ফ্যাসিবাদের দোসররা যেন জনগণের ভাগ্য নিয়ে আগামী দিনে আর ছিনিমিনি খেলতে না পারে সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে। বিএনপি যে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন সংগ্রামে রাজপথে আছে, সেই আন্দোলনকে যেন তারা কোন প্রকার বাধাগ্রস্ত না করতে পারে সেই দিকে সকল নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও ইফতার মাহফিলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে মুক্তিযুদ্ধ প্রজন্মদলের দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময় ১০:১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫