ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক Logo যুব উন্নয়ন কর্মকর্তা শাহেনশাহর মা জাহানারা আর নেই Logo সরকারি সময়সূচি উপেক্ষার অভিযোগ: কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ Logo নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর

সংবিধান অনুযায়ী সবার অধিকার সমান: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের সংবিধান অনু্যায়ী সকলের অধিকার সমান। আমরা সরকারের পক্ষ থেকে এটা কার্যকর করতে সচেষ্ট আছি।

সকল অধিকারের ক্ষেত্রে আমাদের দরজা খোলা, আগামী দিনেও এটা খোলা থাকবে।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসায় আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলনে অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনিএকথা বলেন।

উপদেষ্টা বলেন, আমি কোনো ধরনের নাশকতার আশঙ্কা করি না। আমাদের প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবেন।

এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে হজের প্যাকেজ কমাতে চেষ্টা করে যাচ্ছি। এরই মধ্যে বিমানের ভাড়া কমানো হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। পূজার পরে বসবো, আশা করছি এই খরচটা আমরা কমিয়ে আনতে পারবো।

গত সপ্তাহে সৌদি আরব গিয়ে সেখানে হজ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সেখানে গিয়ে আমি বাড়িগুলো দেখে এসেছি। আমরা দুটি প্যাকেজ করতে চাই। একটি হারাম শরীফের কাছে আরেকটি কিছুটা দূরে।

এই দুটিকে নিয়ে নতুন দুটি প্যাকেজ চালু করতে পারবেন বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার

সংবিধান অনুযায়ী সবার অধিকার সমান: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৯:৪৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪