ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

সোনারগাঁয়ে যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন করে বাড়ি থেকে বিতারিত

সোনারগাঁয়ে দাবিকৃত যৌতুকের ১০ লাখ টাকা না পেয়ে স্বামী ও শ্বশু বাড়ির লোকজন বর্ষা আক্তার মিম (১৯) নামে এক গৃহবধূকে নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বরাবো খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বর্ষা আক্তার মিম উপজেলার বরাবো খিদিরপুর এলাকার কবির ভুইয়ার মেয়ে। এ ঘটনায় বর্ষা আক্তার মিম (১৭ এপ্রিল) বৃহস্পতিবার সকালে বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন।

বর্ষা আক্তার মিম জানান, গত বছরের ৭ জুন তার সঙ্গে রাজধানীর ডেমরা থানার রসূলনগর এলাকার মিজানুর রহমানের ছেলে আবিদুর রহমান জয়ের ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে হয়।

বিয়ের সময় তার বাবা আবিদুর রহমান জয়কে নগদ ৫ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকার আসবাবপত্র প্রদান করেন।

গত কয়েকমাস ধরে আবিদুর রহমান জয় ও তার মা বদরুন নেছা বীনা ও ছোট ভাই আবিদুর রহমান দূর্জয় মিলে বর্ষা আক্তার মিমকে তার বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে আসছিল।

গত ১০ এপ্রিল বর্ষা আক্তার মিমকে স্বামী আবিদুর রহমান জয় ও তার শাশুরি ও দেবর মিলে পূনরায় তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বললে বর্ষা টাকা এনে দিতে অস্বীকৃতি জানায়।

এসময় ক্ষিপ্ত হয়ে স্বামী ও শশুর বাড়ির লোকজন বর্ষার উপর অমানুষিক নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বিতারিত করে দেয়। এ ঘটনায় বর্ষা মামলা দায়ের করায় স্বামী ও শশুর বাড়ির লোকজন তাকে হুমকি ধামকি দিয়ে আসছে।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল রহমান বলেন, এ ঘটনায় আদালতে মামলা করেছেন বাদী। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

সোনারগাঁয়ে যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন করে বাড়ি থেকে বিতারিত

আপডেট সময় ১২:৪৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫