ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ শামীম ওসমানের শ্যালক আরমান গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ১১০ পুড়িয়া হেরোইনসহ সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের শ্যালক মাহমুদুল হাসান আরমান (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক বসু হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান আরমান সিদ্ধিরগঞ্জের মিজমিজি বসু হাজী মার্কেট এলাকার বাসিন্ধা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের তথ্য ও সমাজকল্যান সম্পাদক হাজী সালাউদ্দিন আহম্মেদের ছেলে।

হাজী সালাউদ্দিন আহম্মেদ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের মামা শ্বশুর। সেই সুবাধে আরমান শামীম ওসমানের শ্যালক বলে জানা যায়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি মৌচাক বসু হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে ১১০ গ্রাম ওজনের ১১০ পুড়িয়া নিষিদ্ধ মাদক দ্রব্য হেরোইনসহ মাহমুদুল হাসান আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগেও আরমান বিদেশী পিস্তলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। এরআগেও তিনি মাদকসহ আটক হওয়ার পর মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে ছাড়া পায় বলেও এলাকাবাসী জানায়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ শামীম ওসমানের শ্যালক আরমান গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫