ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড পাইনাদী এলাকায় ছনক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার বুকের উপর একটি প্লাস ছিল। স্বজনদের দাবি তাকে কেউ হত্যা করে লাশ ফেলে গেছে।

নিহত আব্দুর রহিম মিজমিজি আব্দুল আলী পুল এলাকাস্থ সাদেকের বাড়ীর মৃত আ: সালাম তালুকদারের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নিহতের বড়ভাই আ: রব জানায়, গতকাল বৃহস্পতিবার বিকালে আসর নামাজের সময় খাওয়া-দাওয়া করে বাসা থেকে বের হয়ে গিয়ে রাতে আর ফিরে আসেনি।

সকালে লোক মারফত জানতে পারি আমার ভাই রহিমের মরদেহ কালুহাজী রোড এলাকাস্থ পাটনদী ছনক্ষেতে পরে আছে। পরে আমরা থানা পুলিশকে খবর দেই। আমাদের ধারণা, আমার ভাইকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায় তেমনি নিহতের হাতে ও পায়ে চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকান্ড নাকি বিদ্যুৎস্পৃষ্টে হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৫০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫