ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

উর্বশীর বিস্ময়কর দাবিতে রেগে গেলেন পুরোহিতরা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলার বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। কোনো মন্তব্য করলেই নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। কয়েক দিন আগেই নিজের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে নেটিজেনদের বাক্যবাণে বিদ্ধ হন ‘দাবিড়ি দিবিড়ি’খ্যাত অভিনেত্রী। এবার কটাক্ষের শিকার হচ্ছেন অন্য এক মন্তব্যে।

সুন্দরী প্রতিযোগিতা থেকে সোজা বলিউডে পা রাখেন ঊর্বশী রাউতেলা। বেশ কয়েকটি সিনেমা ও সিরিজেও দেখা গেছে তাকে। সম্প্রতি মিস ইউনিভার্সের বিচারকও হয়েছিলেন এ অভিনেত্রী। এবার তাকে নিয়ে আবার নতুন করে বিতর্কের শুরু। বিতর্ক যেন কোনো কিছুতেই পিছু ছাড়ছে না উর্বশী রাউতেলার। উর্বশীর আত্মতুষ্টি নিয়ে নেটিজেনদের হাসাহাসি। প্রচারের আলো ছিনিয়ে নিতে ব্যস্ত তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে যেমন উর্বশীকে দেখা যায়, নিজের ঢাক নিজেই পেটাতে, তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা কম হয় না। তেমনি ব্যক্তিগত জীবনেও সেই একইভাবে নিজের পিঠ চাপড়ে দেন নিজেই। এবার নয়া ঘোষণা। উর্বশী জানালেন তার নামে মন্দির আছে। সেখানে তিনি পূজিত হন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী দাবি করে বলেন, তার নামে একটি মন্দির আছে উত্তরাখণ্ডে। বদ্রীনাথ মন্দিরের কাছেই অবস্থিত উর্বশী মন্দির। কেউ যদি বদ্রীনাথ আসেন, সেই মন্দিরের ঠিক পাশেই রয়েছে উর্বশী মন্দির।

নায়িকার এমন কথা শুনেই সঞ্চালক জানতে চান, সেখানে কেউ আশীর্বাদ নিতে আসেন কিনা, পূজা হয় কিনা? এর জবাবে উর্বশী বলেন, মন্দির থাকলে মানুষ তো আসবেনই আশীর্বাদ নিতে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

উর্বশীর বিস্ময়কর দাবিতে রেগে গেলেন পুরোহিতরা

আপডেট সময় ১১:২৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫