ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

গণঅভ্যুত্থানের পর না.গঞ্জে আ.লীগের প্রথম মিছিল

নারায়ণগঞ্জে ৫ আগষ্টের গণ-অভ্যুত্থানের পর প্রথম রাজপথে মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

রোববার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের মিছিলের ভিডিওটি ছড়িয়ে পড়ে।

এর আগে গত শনিবার আড়াইহাজারের খাককান্দা ইউনিয়নে কৃষকলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ২০ থেকে ২৫ জনের একটি দল গ্রামের রাস্তা ধরে দুই তিন মিনিটের জন্য এই ঝটিকা মিছিল বের করে।

জানা যায়, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সমর্থকরা এই মিছিলটি বের করে। তবে হাবিবুর রহমান মিছিলে উপস্থিত ছিলেন না।

এসময় আওয়ামী লীগ, কৃষকলীগ ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের।

এদিকে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ছাত্র জনতার মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ ও শ্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, শনিবার বিকেলে কৃষকলীগের কিছু সমর্থক মিছিল করেছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

গণঅভ্যুত্থানের পর না.গঞ্জে আ.লীগের প্রথম মিছিল

আপডেট সময় ১০:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫