ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

রূপগঞ্জে হাতুড়ি পিটায় গুরুতর আহত বিএনপি নেতার মৃত্যু : লাশ নিয়ে বিক্ষোভ, মানববন্ধন

রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির ফেইসবুক লাইভে এসে বিএনপি নেতা শান্ত সরকারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখমের ঘটনায় ১১দিন চিকিৎসাধীন থাকার পর গত রাতে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শান্ত সরকার হত্যার বিচার চেয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের কালনী এলাকায় লাশ দাফনের আগে আসামীদের গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার সহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গ্রামবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের মা কহিনুর বেগম, বাবা জসিম সরকার, চাচা সালাউদ্দিন সরকার, মামা শাহীন সরকার, বিএনপি নেতা বেলায়েত হোসেন আকন্দ, হুমায়ূন কবির মিঠু সহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকিরের নেতৃত্বে নাঈম ফকির, রানা ফকির, সিয়াম, অলিউল্লাহ, হাবিবুল্লাহ, অনিক ফকির, এনায়েত ফকির, রাজিব, শাহীন সহ একদল সন্ত্রসীরা গত ১১ এপ্রিল বিকেলে ফেইসবুক লাইভে এসে অন্যায় ভাবে হাতুরী দিয়ে পিটিয়ে শান্ত সরকারকে গুরুত্বর জখম করে।

এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ১১দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রাতে সে মারা যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ওই মামলায় শান্ত মারা যাওয়ার আগে ১২জন আসামী জামিনে বেরিয়ে আসে। তবে, শান্ত নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের ও আসাদ ফকির সহ সকল আসামীদের গ্রেফতার না করা পর্যন্ত শান্তর লাশ দাফন করা হবে না এবং মানববন্ধন সহ নানা কর্মসূচি অব্যাহত থাকার হুশিয়ারি দেন মানববন্ধন ও বিক্ষোভকারীরা। পরে প্রশাসনের আশ্বাসে সকাল ১১টার দিকে নিহত শান্তের লাশ দাফন করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, থানায় মামলা হয়েছে। তবে, যেহেতু শান্ত মারা গেছে তাই মামলাটিতে হত্যা মামলার ধারা যুক্ত করা হবে এবং আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

রূপগঞ্জে হাতুড়ি পিটায় গুরুতর আহত বিএনপি নেতার মৃত্যু : লাশ নিয়ে বিক্ষোভ, মানববন্ধন

আপডেট সময় ০৯:৪৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫