ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

দীপিকাই শাহরুখের প্রাক্তন, সুহানা তাদেরই মেয়ে!

পর্দায় দর্শকদের মন অনায়াসেই জয় করে এসেছেন বলিউড বাদশা শাহরুখ খান। কয়েক দশক ধরে বলিউডে রাজ করছেন তিনি। এখনও তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে মানুষের উপচে পড়া ভিড়।

পর্দায় তার ভিন্ন রূপ। কখনও মুখ ঢেকে যোদ্ধার বেশে, কখনও দাঁড়ি-চুলে এক অচেনা বেশে, তবু রাজার মতো হাজির হন কিং খান। তবে এবার তিনি ফিরছেন এমন এক চরিত্রে, যাকে ঘিরে জড়িয়ে যাচ্ছে পারিবারিক আবেগ, প্রেম, অতীত আর ভবিষ্যৎ—সব মিলিয়ে যেন এক আধুনিক কাহিনি।

বলিউডে আসছে শাহরুখের নতুন ছবি ‘কিং’। তবে ‘কিং’—শুধু ছবির নাম নয়, শাহরুখের আত্মপরিচয়ও। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান-ও। আর ঠিক এখানেই বদলাচ্ছে দৃশ্যপট। প্রথমে শোনা যায়, ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। কিন্তু ক্যামেরার পেছনে থাকবেন পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বলা বাহুল্য, শুধু পর্দার মধ্যে নয়, পর্দার বাইরেও লড়াই চলবে।

আর ঠিক সেই লড়াইয়ের ময়দানেই নামছেন দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, ‘কিং’-এ দীপিকাকে দেখা যাবে শাহরুখের প্রাক্তন প্রেমিকা ও সুহানার মায়ের ভূমিকায়। যদিও চরিত্রটি ক্যামিও। কিন্তু এই ‘অতিথি’ হাজিরাই নাকি হয়ে উঠবে ছবির সবচেয়ে বড় চমক। সেই নিয়েই কিং খান মজার ছলে বলেছিলেন, ‘দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা, সুহানার মা।’

পরিচালনার পালা বদলের পরেও শাহরুখ তার এই প্রজেক্টের প্রতি এতটাই যত্নবান যে বাজেট নিয়েও ভেঙে ফেলেছেন পুরোনো রেকর্ড। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে দীপিকার শুটিং পর্ব। এমনকি, সুহানার সঙ্গে একাধিক দৃশ্যের মহড়া ইতোমধ্যেই সেরে ফেলেছেন তিনি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

দীপিকাই শাহরুখের প্রাক্তন, সুহানা তাদেরই মেয়ে!

আপডেট সময় ১০:২০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫