ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

হজযাত্রীদের সৌদি সরকারের জরুরি নির্দেশনা

হজ পালনের যথাযথ প্রস্তুতি নিতে মুসল্লিদের আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়। সৌদিতে যাওয়ার আগেই হজের সব খুঁটিনাটি বিষয় শেখার বিষয়ে তাগিদ দিয়েছেন তারা।

মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়, হজযাত্রার প্রস্তুতির সময় মুসল্লিদের ভালোভাবে হজ পালনের আচার-অনুষ্ঠান পুরোপুরি বুঝতে হবে। হজের স্তম্ভ, ফরজ, সুন্নতসহ খুঁটিনাটি সব বিষয়ে জানাশোনা থাকতে হবে।

হজের প্রতিটি আনুষ্ঠানিকতা ও প্রাসঙ্গিক নিয়মাবলী শেখার পাশাপাশি ইসলামের পবিত্র স্থান এবং সে সম্পর্কিত সঠিক বিষয়গুলোও জানার আহ্বান জানানো হয়েছে নির্দেশনায়।

হজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হজযাত্রীদের বিভিন্ন ভাষায় নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। গাইডের ইংরেজি ভাষার লিঙ্কটি হল- https://learn.haj.gov.sa/home/tracks/details/15787

প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হয়।পবিত্র নগরী মক্কা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে ইসলামের পাঁচটি ফরজ কর্তব্যের একটি এ হজ সম্পন্ন করা হয়।

শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার হজ করা ফরজ।

গালফ নিউজের প্রতিবেদন মতে, এবার হজের সময় কর্তৃপক্ষ নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা আরও বাড়াতে চায়।সে জন্য পবিত্র হজবিষয়ক নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, নিম্নলিখিত একটি নথি থাকলেই কেবল মক্কায় প্রবেশ করা যাবে:

এক. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, পবিত্র স্থানগুলোতে কাজের জন্য বৈধ অনুমতিপত্র

দুই. মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণপত্র (ইকামা)

তিন. সরকারিভাবে ইস্যু করা হজ পারমিট

এই নীতিমালার লক্ষ্য হলো মক্কায় প্রবেশ সহজ করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা এবং লাখ লাখ হজযাত্রীর আগমনের প্রস্তুতি নেয়ার সময় নিরাপত্তা জোরদার করা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

হজযাত্রীদের সৌদি সরকারের জরুরি নির্দেশনা

আপডেট সময় ০১:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫